× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মাগুরায় ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি:মাগুরায় ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে । মাগুরা শহরতলীর ভায়না মোড় , হাসপাতাল গেট, পিটিআই মোড় , জামরুল তলা বৌবাজার , পুরাতন বাজারে  বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয় । মাগুরা এনডিসি মো: রবিউল হাসান এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন । এ সময় সদর হাসপাতালে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ,  মাগুরা আরডিসির নিবার্হী পরিচালক ও তাবিনাজ মাগুরা জেলা শাখার সদস্য লায়লা কানিজ বানু  উপস্থিত ছিলেন ।

এ অভিযানে তিনটি দোকানের ব্যবসায়ীকে  তামাকের প্রচার-প্রচারণার জন্য পৃথক পৃথক ভাবে ১ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয় । তাছাড়া আইনের ৬ নং ধারায় অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং কোন ব্যক্তি  এ আইন আমান্য করলে তার ৫ হাজার টাকা জরিমানা হতে পারে এ বিষয়ে প্রত্যেক দোকান মালিক ও উপস্থিত সাধারণ মানুষকে অবহিত করা হয় । এছাড়া আগামী মার্চ-২০১৬ এর পরে আর কোন ভাবেই ধোঁয়াবিহীন তামাক দ্রব্য ক্রয়-বিক্রয় করতে দেয়া হবে না এ বিষয়েও অবহিত করা হয় । উল্লেখ্য , ধোঁয়াবিহীন  তামাক নিয়ন্ত্রনে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) বাংলাদেশের ৫২টি জেলায় কাজ করছে ।


এ ক্যটাগরির আরো খবর..