মাগুরায় দেশবন্ধু সিমেন্টের রাজমিস্ত্রি সমাবেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরায়   শনিবার মালঞ্চ কমিউনিটি সেন্টারে রাজমিস্ত্রি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।দেশবন্ধু সিমেন্ট মিলস্ লিমিটেড এ রাজমিস্ত্রি সমাবেশের আয়োজন করে । সমাবেশে বক্তব্য রাখেন দেশবন্ধু সিমেন্ট মিলস্ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জেল হোসেন ,  মার্কেটিং ও সেলস্ ম্যানেজার নবিনুজ্জামান , মাগুরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু , ব্যবসায়ী হাজী গোলাম মোল্লা , পরিবেশক ঝন্টু মিয়া ,  ইমারত শ্রমিক লীগের সভাপতি স্বপন ও রাজমিস্ত্রি ইউনুস মোল্লা প্রমুখ ।

সমাবেশে প্রত্যেক বক্তা দেশবন্ধু সিমেন্ট এর ব্যবহার ,গুনাগুন সম্পর্কে ব্যাপক আলোকপাত করা হয় । তাছাড়া সমাবেশে আরো জানানো হয় , বাংলাদেশে দেশবন্ধু সিমেন্টই দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানি  করা হচ্ছে । সমাবেশে জেলার ১১০ জন রাজমিস্ত্রি অংশ নেয় । অনুষ্ঠানে রাজমিস্ত্রিদের মাঝে দেশবন্ধু সিমেন্টের নগদ অর্থ , গেঞ্জী,টুপি, ছাতা ,খাবার বিতরণ করা হয় । তাছাড়া র‌্যাফেল ড্রর মাধ্যমে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।