× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাগুরায় ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট ও বিক্ষোভ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ পৌরসভার ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে জেলা বনিক সমিতি আজ বুধবার মাগুরার ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। এছাড়া মানবন্ধন চলাকালে ব্যবসায়ীরা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠানে ২ ঘন্টা ধর্মঘট পালন করে।
সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন জেলার ৩ শতাধিক ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা বনিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাবুল কুরি,মশিউর রহমান লিটন,দেলোয়ার হোসেন, শাহী মুন্সী প্রমুখ।

বক্তারা জানান পৌরসভা সম্প্রতি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি শতকরা ১০০ থেকে ৫০০ভাগ পর্যন্ত বৃদ্ধি করেছে-যা অযৌক্তিক। অতীতে যে ব্যবসার লাইসেন্স ফি ১০০ টাকা ছিল তা এখন ৫০০ টাকা। ২০০ টাকার ফি ১০০০ টাকা। ১০০০ টাকার ফি ২০০০ টাকা। সভা শেষে ব্যবসায়ীরা মন্ত্রনালয় ঘোষিত গেজেট পরিবর্তন করে ফি কমানোর জন্য পৌরসভা মেয়রের কাছে স্মারকলিপি পেশ করে ।


এ ক্যটাগরির আরো খবর..