× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাগুরায় জাতীয় পাট দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥  “সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, মূখ্য পাট কর্মকর্তা আক্তার হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলাম,পাট ব্যবসায়ী ফিরোজ মুন্সি ও কৃষক আসলাম চোপদার।

বক্তারা জানান, সোনালী আঁশ পাটের অতীত গৌরব ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পাটের তৈরী বিভিন্ন পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..