× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাগুরায় চোরাই সন্দেহে প্রাইভেট কার আটক

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

মাগুরা  প্রতিনিধি॥ মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার আলোকদিয়া থেকে  রবিবার রাতে  চোরাই সন্দেহে একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ।

সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সোমবার বিকালে সাংবাদিকদের জানান, ঐ দিন  রাতে টহলরত অবস্থায় এস আই নাসিরের নেতৃত্বে একটি পুলিশ দল শহরের পারনান্দুয়ালী এলাকায় প্রাইভেট কারের গতিরোধ করলে এটি দ্রুত গতিতে  আলোকদিয়া এলাকায় ঢুকে পড়ে। এ সময় প্রাইভেট কার আরোহীরা এটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেট কারটি আটক করে থানায় নিয়ে আসে। ধৃত  প্রাইভেট কারটির নম্বর – ঢাকা মেট্রো –গ- ৩৯-৩২০১ ।
পুলিশের ধারণা এটি চোরাই প্রাইভেট হতে পারে। কিম্বা কোন অপরাধমুলক কাজে এটি ব্যবহৃত হচ্ছিল।


এ ক্যটাগরির আরো খবর..