× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাগুরায় এ্যাড. নান্না মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা জেলা আইনজীবি সমিতির দীর্ঘদিনের সভাপতি- সাধারণ সম্পাদক ও মাগুরা পৌর আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি সমাজসেবক মরহুম এ্যাড. রফিকুল আকবর নান্না মিয়ার ১০ মৃত্যুবার্ষিকী   মাগুরায় পালন হয়েছে। এ উপলক্ষে রফিকুল আকবর নান্নামিয়া স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে জেলা আইনজীবি সমিতি ভবন থেকে র‌্যালী বের হয়।

মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মজিদ, নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, মরহুমের পুত্র এ্যাড. মাহবুবর আকবর কল্লোলসহ নেতৃবৃন্দ র‌্যালীতে নেতৃত্বে দেন। পরে তারা শহরের ভায়নার মোড় গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।

দুপুরে আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও   বিকালে নোমানী ময়দানে আলোচনা সভা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাড: শাহানা আক্তার ডেইজি ।


এ ক্যটাগরির আরো খবর..