× Banner
সর্বশেষ
সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার

মাগুরায় আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ৬ ছাত্র আহত

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে খেলোয়াড়সহ ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার  বিকালে সদর উপজেলার জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভাবনহাটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম জানান, মাগুরা জেলা ভিত্তিক আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগীতায় অংশ নিতে সদর উপজেলার জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যায়। বিকালে খেলা শুরু হলে নিধার্রিত সময়ে গোল শূন্য ড্র হয়।পরবর্তিতে টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ গোলে ভাবনহাটি স্কুল জয়ী হয়।খেলায় হেরে যেয়ে অতর্কিতভাবে জগদল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা আমাদের  খেলোয়াড়দের উপর হামলা করে।এ  সময় ভাবনহাটি স্কুলের ছাত্র ও খেলোয়াড়সহ ৬ ছাত্র আহত হয়। আহতদের মধ্যে গোলরক্ষক পারভেজ এবং খেলোয়াড় রিমনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..