× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাগুরায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

আব্দুস সালেক মুন্না,মাগুরা    :   মাগুরায়  আজ  বৃহস্পতিবার ফজরের  আম  বয়ানের মধ্য দিয়ে   শুরু  হচ্ছে  তিনদিন  ব্যাপী  তাবলিগ  জামাতের  জেলা  ইজতেমা । আগামী  শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ  হবে জেলা ইজতেমা । ইজতেমা  উপলক্ষে সরকারি  বালক  বিদ্যালয়ের  মাঠ  ও  আর্দশ  কলেজের  দুটি  মাঠ  প্রস্তুত  হয়েছে ।  তিনটি  মাঠে  ৪  উপজেলার  প্রায়  ৫০-৭০  হাজার  মুসুল্লি  অংশ নেবে  বলে  আয়োজকরা মনে  করছেন ।  তাছাড়া জেলার  জামাতের  পাশাপাশি বিদেশী জামাতের  মুসুল্লিরা  অংশ গ্রহন  করবেন ।

ময়দানের  জিম্মাদার  রুহুল  আমিন  জানান,  দ্বিতীয়  বারের  মত  মাগুরায়  বৃহৎ  আকারে  অনুষ্ঠিত  হচ্ছে   তাবলিগ  জামাতের জেলা  ইজতেমা ।  গত  ২৬  বছর  আগে  মাগুরায় ছ্টো  পরিসরে  অনুষ্টিত  হয়েছিল প্রথম ইজতেমা । ইতিমধ্যে বুধবার  সকাল থেকে মাঠে জেলার   ৪ উপজেলা থেকে   মুসুল্লিরা  জামাত আকারে  আসতে  শুরু  করেছে ।    দুই  মাস  আগে থেকে  মাঠ  প্রস্তুতের  কাজ  চলছে । মাঠে জেলার  তাবলিগ  জামাতের  সাথী  মুসুল্লীরা  দিনরাত  কষ্ট   করছে   ।  মাঠে ইতিমধ্যে বাশঁদিয়ে চটের বস্তার  সাহায্য চাউনির কাজ  সম্পন্ন  হয়েছে ।   মুসুল্লিদের  অযু  ও গোসলের  জন্য  পর্যাপ্ত  পানি  ও পয়:নিস্কাশনের  ব্যবস্থা  করা হয়েছে । নিরাপত্তার জন্য  মাগুরা  পুলিশ  সুপারের নেতৃত্বে  পুলিশ  কন্টোল  রুম  বসানো  হয়েছে । তিনদিন ব্যাপী  ইজতেমায়  নিরাপত্তার  জন্য  পুলিশ সদস্যরা  কাজ  করবে ।  তাছাড়া  অসুস্থ  মুসুল্লিদের স্বাস্থ্য সুরক্ষার  জন্য  সিভিল  সার্জন  কতৃক  মাঠে মেডিকেল  টিম  কাজ  করবে ।
তিনি  আরো  জানান, তিনদিন  ব্যাপী  ইজতেমায়  ঢাকার  কাকরাইল  জামে  মসজিদের মুরুবিগণ  ও জেলার  মারকাজ  মসজিদের  মুরুবিরা  বয়ান  করবেন । ইজতেমার  মুল উদ্দেশ্য  হল-  দুনিয়ার  সমস্ত মুসলমান  কীভাবে    আল্লাহ  সাথে  সম্পর্ক দৃঢ়  হয়  এবং  আল্লাহ  ও  নবি-রাসুলের  পথ  অনুসরণ  করে  দ্বীনের  পথে   এসে  নিজের  ঈমান  আমলের মেহনত  করা ।

ইজতেমার  মাঠে  আসা  মাগুরা  সদরের  আলোকদিয়ার মো:  চাঁদ   আলী  জানান ,  আমরা  বুধবার  সকালে  ৩০  জনের  জামাত  নিয়ে  এখানে  এসেছি ।  আমাদের  জামাতে যুবক থেকে  শুরু  করে  অনেক  বৃদ্ধও  বয়ান শোনার  জন্য  এসেছে ।

মহম্মদপুর  পলাশবাড়িয়ার   বাদল  মিয়া  জানান,  নিজের  ঈমানের  মুজবুতি  ও   আল্লাহ-রাসুলকে  রাজী  খুশী  করার  জন্য  আমরা ময়দানে  এসেছি । আল্লাহর  রহমত  থাকলে  আমাদের  দলের থেকে অনেকে দ্বীনের  রাস্তায় বের  হবে ।

জেলা  ইজতেমা থেকে  এবার সম্ভাব্য  ১২০  জামাত আল্লাহর দ্বীনের  রাস্তায় বের  হবে  বলে  আয়োজকরা  জানান ।


এ ক্যটাগরির আরো খবর..