× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

মাগুরার শ্রীপুরে হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার শাবলগাছা গ্রামে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ওবাইদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। পেশায় টেম্পু চালক ওবাইদুল শাবলগাছা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
শ্রীপুর থানার এস আই শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে রবিবার বিকেলে স্থানীয় ওয়াপদা বাজারে ওবাইদুল প্রতিপক্ষ জিল্লুর রহমান ও তার লোকজনের হামলার শিকার হন। প্রতিপক্ষরা তাকে বড় একটি হাতুড়ী দিয়ে উপর্যুপুরি আঘাত করলে সে গুরুতর জখম হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
শ্রীপুর থানার ওসি রেজাউল জানান, ময়না তদন্তর জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।অভিুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..