মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বুধবার বিকালে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও নার্গিস সুলতানা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ।
উপজেলা রোভার স্কাউটসে আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।