× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাকে হত্যা করে ৫ টুকরা করে ধানক্ষেতে ছড়িয়ে নিজেই বাদি হয়ে মামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
মাকে হত্যা করে ৫ টুকরা

নোয়াখালীতে পাওনা টাকা না দেওয়ার জন্য এবং পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার জন্য নিজের মাকে হত্যা করে ৫ টুকরা করে এক পাওনাদারের ধানক্ষেতে ছড়িয়ে রাখে হুমায়ুন। তারপর নিজেই বাদি হয়ে মামলা করেন।

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে। গ্রামের আমীর হোসেনের ধানক্ষেত থেকে পুলিশ ওই নারীর দেহের খণ্ডগুলো উদ্ধার করে।

ধানক্ষেত থেকে নুরজাহান নামে এই নারীর মরদেহের পাঁচ টুকরা উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মামলার বাদী ওই নারীর ছেলে হুমায়ুন কবির। তাকে সহযোগিতা করেছেন তার দুই আত্মীয়, এক কসাই বন্ধুসহ সাতজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। এদিনই হুমায়ুর কবিরও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ডিআইজি বলেন, নুরজাহান বেগমের ছেলে হুমায়ুন কবির মায়ের জিম্মায় আনা সুদের টাকা পাওনাদারদের না দিয়ে বাঁচতে এবং পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতেই এ কাজ করেন।  তারপর নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেন।

৭ অক্টোবর  মাথা ও দেহের একটি অংশ এবং পরদিন ৮ অক্টোবর দুপুরে আরো তিনটি অংশ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন আরো জানান, হুমায়ুন কবিরের সৎভাই বেলাল দেড় বছর আগে মারা যান। বেলাল গরু পালন, মাছচাষ ও ব্যবসা করার জন্য বেসরকারি সংস্থাসহ (এনজিও) মহাজনদের কাছ থেকে চার লাখ টাকা সুদে ঋণ নেন। বেলাল মারা যাওয়ায় ওই কিস্তির দায় এসে পড়ে তার মা নুরজাহান বেগমের ওপর। কিস্তি পরিশোধের জন্য মহাজন ও এনজিওকর্মীরা হুমায়ুন এবং তার মাকে চাপ দিতে থাকে। এ জন্য হুমায়ুন তার মাকে সৎভাই বেলালের নামে থাকা জমি বিক্রির অনুরোধ করেন। এতে নুরজাহান রাজি না হওয়ায়  মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরেই হুমায়ুন মাকে হত্যার পরিকল্পনা করে।

পুলিশ সুপার আরো জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী হুমায়ুন তার মামাতো ভাই কালাম ওরফে মামুন, মামাতো বোনের স্বামীসহ সাতজনকে নিয়ে ৬ অক্টোবর রাতে বৈঠক করে। সেই বৈঠকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে তারা নুরজাহান বেগমকে ঘুমের মধ্যে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে পেশাদার কসাই নুর ইসলামকে সাথে নিয়ে লাশ পাঁচ টুকরা করে রাতেই পাওনাদার একই গ্রামের আমীর হোসেনের ধানক্ষেতে ছিটিয়ে দেয়। তারপর হুমায়ুন নিজেই বাদি হয়ে মামলা করে যেন তার ওপর পুলিশ বা অন্যান্যদের নজর না আসে।

ঘটনার ১৫ দিন পর বেরিয়ে এলো হত্যার মূল পরিকল্পনাকারী তার ছেলে হুমায়ুনই। হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও দু’জন পলাতক রয়েছে। গ্রেপ্তার দু’জন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..