বগুড়ায় মা কে সাথে নিয়ে বাবাকে হত্যা, ১ বছর পর গলিত লাশ উদ্ধার

বগুড়ায় মা কে সাথে নিয়ে বাবাকে হত্যা, ১ বছর পর গলিত লাশ উদ্ধার
সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ মাকে সাথে নিয়ে বাবাকে হত্যা করে ছেলে। পরে মৃতদেহ রেললাইনের পাশে পুতে রাখে। শুরু হয় নিখোঁজের গল্প। আর এভাবেই চলে গেছে ১১মাস। দিনের পর দিন অনুসন্ধান করে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বার এর নির্দেশে শিবগঞ্জ-সোনাতলা সার্কেল এএসপি কুদরত-ই-খুদা শুভ এর নেতৃত্বে ঘটনার কাহিনী বাস্তবতা ফিরে পায়। বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য!
শুক্রবার সকাল ১১টায় ঘাতক ছেলের দেয়া তথ্য মতে পুলিশ সুপারের উপস্থিতিতে বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের দক্ষিন রানীরপাড়া (নয়াপাড়া) গ্রামে চল মৃতদেহ উদ্ধারের কাজ।
জেলা পুলিশ বগুড়ার টিম সোনাতলা নৃশংস বীভৎস অচিন্তনীয় এক ঘটনার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতার করেছে। ২০১৯ সালের পহেলা জুলাই সোনাতলা থানায় একটা হারানো জিডি হয়েছিল(জিডি নং ২৫)। সেখানে জুন মাসের ১৫ তারিখ থেকে সোনাতলা সদর ইউনিয়নের রানিরপাড়া গ্রামের পেশায় কৃষক রফিকুল ইসলাম (৪৭) নামক এক ব্যক্তি নিখোঁজ আছে মর্মে জানানো হয়েছিল।
জিডিটি করেছিলেন নিখোঁজ ব্যক্তির ভাই শফিকুল যদিও তার স্ত্রী এবং তিনটি সন্তান ছিল। সোনাতলা থানার পাশে প্রবাহিত যমুনা নদী দিয়ে গত একবছরে অনেক পানি গড়িয়েছে কিন্তু হাল ছাড়েননি টিম সোনাতলা, সার্কেল এএসপি কুদরত ই খুদা শুভ লেগে ছিলেন, লেগে ছিলেন ইন্সপেক্টর তদন্ত জাহিদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।