× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

শার্শার ডিহি ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ডিহি ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শেষে তিনি পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ডিহি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তৃপ্তি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে। উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, বিগত সরকার আমলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং বেকারত্ব বেড়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান, বেকার যুবকদের উপযুক্ত কর্মপরিবেশ, শিক্ষা-চিকিৎসাসহ সবক্ষেত্রে উন্নয়ন হবে। তিনি যোগ্য প্রার্থী ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।নিত্যদিনের মতো উঠান বৈঠকটি ব্যাপক জনসমাগমে জনসভায় রূপ নেয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আশরাফুল আলম বাবু, যুগ্ম সংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা সাইদুজ্জামান লালটু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর আহ্বায়ক আব্দুস শহীদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমান(হবি), বিএনপি নেতা মেহেরুল্লাহ মেম্বার, আসাদুজ্জামান মিঠু, মফিজুর রহমান, আতাউর রহমান, নজরুল ইসলাম, শাহেদুর রহমান খোকন, রেজাউল করিম রেজা, সামু খাঁ, ইসাহক, সাহাঙ্গীর হোসেন, মোনায়েম হোসেন, মৎস্যজীবী দলনেতা বদিউজ্জামান, কৃষক দলনেতা আলমগীর হোসেন টিপু, আলমগীর কবির, যুবদল নেতা জিয়াউর রহমান, সাইফুল আলম পিন্টু, রিয়াল, মির্জা, পিন্টু, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল হক, হেলাল হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব, সনি, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..