আন্তর্জাতিক ডেস্কঃ মাকে ছাড়াই প্রথম স্কুল করার অভিজ্ঞতা অর্জন করেছে ব্রিটিশ রাজ পরিবারের কনিষ্ঠ যুবরাজ প্রিন্স জর্জ। তবে তার সঙ্গে ছিলেন বাবা প্রিন্স উইলিয়াম। তার হাত ধরেই প্রিন্স জর্জকে স্কুলে যেতে দেখা যায়। খবর বিবিসির।

খবরে বলা হয়, তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন প্রিন্সের মা। এজন্য তিনি আপাতত অসুস্থ। আর সে কারণে আজ জর্জের সঙ্গে যেতে পারেননি তিনি।
ওয়েস্টশায়ারের মন্টেচেরি স্কুলে যাওয়ার মাধ্যমেই প্রিন্স জর্জের স্কুল যাত্রা শুরু হয়। তখন বাবা-মা’র হাত ধরেই সে স্কুলে গিয়েছিল। সঙ্গে ছিল তার ছোট বোনও। তার স্কুল যাত্রার দিনটিকে স্মরণীয় করে রাখতে ছোট বোনকে নিয়ে ক্যামেরাবন্দী হন প্রিন্সের বাবা-মা দুজনই।
চার বছর বয়সী প্রিন্সকে লন্ডনের ‘থমাস ব্যাটারসী’ নামক একটি প্রিপারেটরী স্কুলে ভর্তি করানো হয়। স্কুলটিতে বার্ষিক ১৮০০০ পাউন্ডে পড়াশুনা করার সুযোগ পায় যুবরাজ প্রিন্স।
প্রিন্স জর্জ স্কুলের নির্ধারিত পোশাক পরেই শ্রেণিকক্ষে প্রবেশ করে। এ সময় তাকে নীল রঙ্গের একটি জ্যাকেট, ভি গলার জার্সি এবং নীল রঙ্গের বারমুডা শর্টস পরিহিত অবস্থায় দেখা যায়।
প্রিন্সের স্কুলযাত্রা এমন সময়ে শুরু হল যখন উইলিয়াম দম্পতি তাদের তৃতীয় সন্তান প্রত্যাশার খবরটি জানিয়েছেন।
বিবিসির প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বাবা উইলিয়ামের হাত ধরে প্রিন্স স্কুলে প্রবেশ করেছে। এসময় তাকে স্কুলের ভিতর নিয়ে যান স্কুলের প্রধান হেলেন হাসলেম ।
স্কুল কর্তৃপক্ষ বলছে, অন্য সাধারণ নাগরিকের মতোই প্রিন্স জর্জকে স্কুলে তারা গ্রহণ করেছেন।
উল্লেখ, পপ শিল্পী ফ্লোরেন্স ওয়েল্চ, মডেল ও অভিনেত্রী কারা ডেবেলিগস এবং চার্লট রিচি এই স্কুলের অ্যালামনাই ছিলেন।
ব্রিটিশ রাজ পরিবার বরাবরই সেদেশে আকর্ষণের বড় কেন্দ্রবিন্দুতে থাকে।কিন্ত প্রিন্স উইলিয়াম তার সন্তানের গোপনীয়তা বজায় রাখার জন্য মিডিয়ার প্রতি আহবান জানানোর কারণে আজ তেমন বাড়াবাড়ি দেখা যায়নি।