× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

মাওলানা আবদুস সাত্তার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ চিন্তাবিদ  ও সমাজ সেবক -মাওলানা ইয়াসিন আরাফাত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
মাওলানা আবদুস সাত্তার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেছেন মাওলানা আবদুস সাত্তার একজন দেশ প্রেমিক প্রাজ্ঞ শিক্ষাবিদ চিন্তাবিদ ও সমাজ সেবক ছিলেন। অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক এলাকার কল্যানে অনন্য সাধারণ ভুমিকা রাখেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলকে মরহুমের মত দেশ ও জাতির কল্যানে কাজ করার আহ্বান জানান।

জনাব আরাফাত গতকাল বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেষ্টুরেন্টে ‘মাওলানা আবদুস সাত্তার ফাউন্ডেশন’  আয়োজিত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদীর পিতা ও লাকসাম আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

মাওলানা আবদুস সাত্তার ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাওলানা ক্বারী কবি খন্দকার শহীদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও মাওলানা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হামদুল্লাহ আল মেহেদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডঃ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বৃটিশ টেক্স ইনভেস্টিগেটর কাজী তৈমুরুল আকবর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি কাজী জগলুল আকবর শিপন, নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি, জাসাস নেতা আবু সায়েম মজুমদার শিপু, নাঙ্গলকোট ফোরাম ঢাকার এক্সিকিউটিভ কমিটির সদস্য নুরুল আলম নুরু,আইনজীবী এডভোকেট জাকির হোসেন, সাংবাদিক নেতা কামরুজ্জামান বাবলু, বাংলাদেশ টেক্সেস বার এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য নুরে আলম সিদ্দিকী, পেরিয়া ইসলামী সমাজ কল্যান পরিষদের সেক্রেটারি সাইফুল ইসলাম মামুন, মাওলানা মুফতি ফেরদৌস আহমেদ কোরেশি, প্রমিজ দেলোয়ার হোসাইন,  জামায়াত নেতা নুরুল কবির সুফল, শামসুল আরেফিন সুমন, ইলিয়াস পাটোয়ারী, মাওঃ সরওয়ার ফারুকী,  মনজুর মোর্শেদ খান, যুব দল নেতা মাঈন উদ্দিন ভুইয়া, জননেতা শুভ খান, ছাত্রমিশন সভাপতি শাকিল সরদার, ছাত্রনেতা নেতা সাহরিয়ার আহমেদ সুমন, ফরহাদ আলী,  আরিফুর রহমান, শ্রমিক নেতা টিপু সুলতান প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার, এনডিপি মহাসচিব মনজুর হোসেন ঈসা, ভিশন বাংলাদেশের চেয়ারম্যান মোরসালিন ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা মরহুমের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া ও মুনাজাত এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এ ক্যটাগরির আরো খবর..