× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

মাইক্রোসফট আনলো সেলফি অ্যাপ

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাইক্রোসফট নিয়ে এলো অ্যাপলের আইওএস ডিভাইসের জন্য সেলফি অ্যাপ। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘মাইক্রোসফট সেলফি’। এটি বিনামূল্যে আইফোন ব্যবহারকারী ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই সপ্তাহে থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে মাইক্রোসফট জানিয়েছে।

মাইক্রোসফটের ভাষ্য মতে, তাদের অ্যাপটি দিয়ে আইফোন ব্যবহারকারীরা ভালো মানের সেলফি তুলতে পারবেন।

এই অ্যাপটি অ্যালগারিদমের সহায়তায় কাজ করে। ফলে এটি লিঙ্গ, বয়স, ত্বকের রঙ এবং পারিপার্শ্বিক আলো শনাক্ত করতে পারে। অ্যাপটি ফটো নয়েস বাদ দিতে সক্ষম। ফলে সেলফি হবে ঝকঝকে। এটিতে দিয়ে ক্যামেরার এক্সপোজার এবং কালার নিয়ন্ত্রণ করা যাবে।

যদিও আইফোন ব্যবহারকারীরা এর আগের এই ধরনের অ্যাপ ব্যবহার করে আসছে। কিন্তু মাইক্রোসফট দাবি করছে তাদের সেলফি অ্যাপে অন্যসব অ্যাপের চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে।

অ্যাপলের আইফোন, আইপ্যাড এবং আইফোন টাচ ডিভাইস ডিভাইসে আইওএস ৮.০ এবং নতুন ভার্সনের মাইক্রোসফটের সেলফি অ্যাপটি ব্যবহার করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..