মহেশপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি

মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ,ঝিনাইদহ মহেশপুর থেকে : ঝিনাইদহের মহেশপুরে আজ বোববার সকাল ১২টায় ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা থানার সামনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বে-সরকারি শিক্ষক/কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা ও  বিভিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, পাথরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, এস,এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুবর রহমান, পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন, সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, নাটিমা কুরিপোল আদর্শ ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খান প্রমুখ।

পরে দুপুর ২টায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবীতে স্মারক লিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারীর নিকট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।