মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ,ঝিনাইদহ মহেশপুর থেকে : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউপির সামন্তা বাজারে গত কাল বেলা ১১.৩০ মিনিটের সময় সন্ত্রাসী হামলায় চান্দু নামের এক যুবলীগ কর্মী আহত হয়েছে বলে জানা যায় ।
ইউনিয়নের নতুন কোলা গ্রামের জামায়াত নেতা দাউদ হোসেনের পুত্র নুহু ও মহাউদ্দীন ৬নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলামের পুত্র যুবলীগ কর্মী চান্দুকে লোহার রড দ্বারা বেদম মারপিট করে রক্ত জমানো জখম করে এব্যাপারে আহত চান্দু জানান সন্ত্রাসী নাশকতাকারী দলের সক্রিয় সদস্য নুহু ও মহা উদ্দীন আমার নিকট ১০ হাজার টাকা চাদা দাবী করে আমি চাদার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারপিট করে এবং গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন মুল্য ২১ হাজার টাকা ও ধান বিক্রয় করা নগদ ৬৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার ডাক চিৎকারে আশে পাশে থাকা লোকজন আগাইয়া আসিয়া আসামীদের কবল থেকে আমাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করান ।
এব্যাপারে চান্দু বাদী হয়ে নুহু ও মহাউদ্দীনকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান ঘটনা বিষয় শুনেছি সত্যতা পেতে যাচাই বাছাই করছি। এলাকাবাসী জানান চান্দু একজন ইউনিয়ন যুবলীগের কর্মী আর জামায়াত শিবির থেকে ঝাপ মেরে যুবলীগে আসা হাইব্রীড যুবলীগ নুহু ও মহা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলাও হয়েছে।




