× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মহেশপুরে নিহত ইন্তাজুল হকের পরিবারে নগদ অর্থ প্রদানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিত সম্পাদক নিহত ইন্তাজুল হকের পরিবারের হাতে নগত ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।

জানা গেছে ২০১৪ ইং সালে ৩ মার্চ ভোরে গ্রামবাসী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিতে নিহত হয় ইন্তাজুল হক । রেখে যান  ২ কন্যা ফারহানা (১২)ও সুমাইয়া (৮) দাদা দাদীর নিকট মানুষ হচ্ছে । কন্যা দুটির ভবিষ্যত ভেবে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল নেতৃত্বে গতকাল বিকালে নাটিমা ইউপির দারিয়াপুর গ্রামে ইন্তাজুল হকের ২ কন্যা ফারজানা ও সুমাইয়াকে নগত ১ লাখ ২৫ হাজার টাকা হাতে তুলে দেন ।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আহসানুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জান খান শিমুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্র নেতা  এজমামুল হক পাইলট, জেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুর রহমান শেখা, মহেশপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আহাদ, কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন খোকন।

এছাড়াও বক্তব্য রাখেন নাটিমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমান বুদো, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: আব্বাস উদ্দিন, কাজীরবেড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মাছুদ রানা, ছাত্রদল নেতা হুমায়ন কবির হিরা, মইদুল ইসলাম, কামরুল হাসান রতন, নাজিম উদ্দিন প্রমুখ। এসময় বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..