× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

মহেশপুরে জাতীয় যুব দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ মহেশপুর থেকে ঃ ’’আত্মকর্মী যুব শক্তি,টেকসই উন্নয়নের মূলভিত্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে মহেশপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে যুব ও যুব মহিলাদের মাঝে চেক ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া আরডিসি নির্বাহী প্রধানের নিকট ২০হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে যুব ও যুব মহিলাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটিতে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..