মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান উজ্জল: ঝিনাইদহের মহেশপুর পৌর মেয়রের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মহেশপুর পৌরসভার সম্মেলন কক্ষে এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীন, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, প্রকৌশলী মিজানুর রহমান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আব্দুল খালেক জান্নাত, পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিম বানু,বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম প্রমুখ ।