× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনা

ঝিনাইদহের মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো-উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান (২৮)।

শুক্রবার সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে পার্শবর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলো। পথে সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল সাড়ে ১১ টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাশ বোঁঝায় ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকের আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আলী হোসেন নামের আরেকজন। নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..