× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

মহাসমারোহে পালিত হল মহাদুর্গাষ্টমী ও কুমারী পূজা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

প্রসেনজিৎ ঠাকুরঃ  সনাতন ধর্মবিশ্বাসীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ্রীশ্রী মহাদুর্গাষ্টমী তিথী ধর্মীয় নানা মাঙ্গলিক আচারানুষ্ঠান ও ভক্তদের অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে বুধবার সম্পন্ন হয়েছে। একই সাথে এদিন তিথী অনুযায়ী অষ্টমী ও নবমী তিথির সন্ধিতে দেবীর ‘সন্ধিপূজা’ সম্পন্ন হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমীতে মাতৃবন্দনায় ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি দিয়ে তাদের অর্ঘ্য দেন দুর্গতিনাশীনী শ্রীশ্রী দেবী দুর্গার কমলচরণে।নতুন পোষাকে সজ্জিত হয়ে সকাল থেকেই মন্দির ও মন্ডপগুলোতে ছোট-বড় ভক্তদের পদচারণা বৃদ্ধি পেতে থাকে। বেলা বৃদ্ধির সাথে সাথে ভক্তদের ভীড় বাড়তেই থাকে।

এদিকে যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে প্রতিবারের মত এবারো সকাল ১১টায় হয়েছে কুমারী পূজা। আইনজীবী অলোক ভট্টাচার্য্য ও গৃহিণী মা অর্চনা ভট্টাচার্য্যরে মেয়ে সপ্তমী ভট্টাচার্য্যকে এবার মাতৃদেবীজ্ঞানে পূজা করা হয়। পূজিতা সপ্তমী নড়াইল জেলার ভওয়া সরকারি প্রাথামক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে প্রত্যেক পূজা মন্দির ও মন্ডপে এদিন যথাসময়ে মহাদুর্গাষ্টমীর কল্পারম্ভ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। বর্ণিল সাজে সজ্জিত দর্শনার্থী ও ভক্তবৃন্দের আনাগোনায় উৎসব মুখর ছিল পূজা প্রাঙ্গণ। আবহাওয়া ভালো থাকায় নির্বিঘ্নে এ উৎসবে অংশ নিয়েছেন ছোট বড় সকলেই।

উপস্থিত এক ভক্ত স্বপ্না গাইন জানান, “শুধুমাত্র যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা হয় বলে মহাষ্টমীতে ভক্তবৃন্দ এখানেই বেশি ভিড় করেন। কুমারী পূজা সমাজকে নারীর প্রতি অধিক শ্রদ্ধাশী্ল হতে শেখায়”।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, গত বছরের চেয়ে এ বছর পূজার সংখ্যা ১৪টি বৃদ্ধি পেয়েছে। এ বছর জেলার ৮ উপজেলার ৬শ’ ৬৮টি মন্দির- মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বছর যশোরে পূজা অনুষ্ঠিত হয়েছিল ৬শ’ ৫৪টি মন্দির ও মন্ডপে। এ বছর সদর উপজেলায় সবচেয়ে বেশী ১শ’৪৪টি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর পৌরসভায় অনুষ্ঠিত হবে ৪১টি মন্দির ও মন্ডপে। অভয়নগরে ১শ’২৪টি, মণিরামপুরে ৯২টি, কেশবপুরে ৯৩টি, বাঘারপাড়ায় ৮৭টি, ঝিকরগাছায় ৫৩টি, চৌগাছা উপজেলায় ৪৫টি ও শার্শায় ৩০টি মন্দির ও মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..