মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে ডামী মহড়া অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর: ১৫-১২-১৬
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে ডামী মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ প্যারেডের সালাম গ্রহন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর, এন.ডি.সি রামানন্দ পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, মেহেরপুর প্রেসকাবের সভাপতি রশিদ হাসান খান আলো এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ, আনছার, ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহড়ায় অংশ নেয়। মহড়ায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো আজ শুক্রবার বিজয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজে অংশ নেবে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।