মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব-সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাহিত্য পত্রিকা “স্রোত” এর ১৭০ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক নূরুল আহমেদ, সাংবাদিক রফিকুল-উল আলম, কবি ফজলুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য-সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। পরে সেখানে কবিতা আবৃতি করা হয়। এর আগে শহীদদের স্মরণে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।