কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ফ্রান্সের একজন স্কুল শিক্ষক মহানবী (স.)কে ব্যঙ্গচিত্র তৈরির প্রতিবাদে ভোলার শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদ,ইসলামী আন্দোলন,তৌহিদী জনতা, মুসল্লিা ও ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী এই কর্মসূচি পালনের অংশ হিসেবে ওলামা ঐক্য পরিষদ ও ইসলামী আন্দোলন তৌহিদী জনতার আয়োজনে শনিবার (৩১অক্টোবর) সকাল ১১ টায় শশীভূষণ থানার ৫টি ইউনিয়নে থেকে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শশীভূষণ থানা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মুসুল্লিরা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহসহ বিভিন্ন ব্যানার পেষ্টুনে ফ্রান্স বিরোধী প্রতিবাদ জানান।
সমাবেশে শশীভূষণ ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও শশীভূষণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা নূরে আলম নুরানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ওলামা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাওঃ ছালাউদ্দিন,সহ-সম্পাদক মাওঃ হারুনুর রশীদ,এওয়াজপুর ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওঃ রুহুল আমিন, ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণের সভাপতি মাওঃ আব্বাছ উদ্দীন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য তৌহীদি মুসলিম জনতার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফান্সের দূতাবাস সরিয়ে দেয়াসহ সরকারের প্রতি কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন বক্তরা।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরচ্ছেদ করে ১৮বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ’র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুন প্রদর্শনের নির্দেশ দেন। ফরাসি প্রেসিডেন্টর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনসহ নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
সমাবেশ শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ভোলার দক্ষিণ অঞ্চলের মানুষের প্রিয়মুখ আলহাজ¦ হযরত মাওলানা আঃ মালেক।



