আওয়ামীলীগের ২৪০ আর শরিকদের ৬০টি আসন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহজোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। শরিকদের মধ্যে আসন ভাগ করে দেয়া হচ্ছে।

এ পর্যন্ত মহাজোটের শরিকদের মধ্যে বিকল্পধারাকে দেয়া হয়েছে তিনটি আসন। ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, তরিকত ফেডারেশন পেয়েছে দুটি আসন। জাসদ (আম্বিয়া) ১টি ও জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেয়া হয়েছে।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে (এরশাদ) ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

কাদের জানান, আওয়ামী লীগের জন্য ২৪০টি আসন রাখা হয়েছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। আজ রাতেই তিনশ’ আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।