জাহিদুল ইসলাম সেতু, মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা)- মহম্মদপুরের বাবুখালি রায়পুর গ্রামে মনিরা খাতুন( ২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী জিয়ারুল মুন্সি ।
আজ ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন এ ঘটনার পর পলাতক রয়েছে। ঘাতক স্বামী রায়পুর এলাকার হারুন মুন্সির ছেলে। মনিরা খাতুন দাতিয়াদহ এলাকার আরিফ মোল্যার মেয়ে।
স্থানীয়রা জানান, ৪ মাস আগে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এ ঘটনার জের ধরেই আজ ঘটনার রাতে তাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসছে।
এ ক্যটাগরির আরো খবর..