× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

হাতে লেখা নোট মস্তিষ্কে ডাটা সংরক্ষণের শক্তিশালী অস্ত্র

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
মস্তিষ্কে ডাটা সংরক্ষণে

প্রয়োজন হলে আপনি কি নোটবুক এবং কলম হাতে তুলে নেন? নোট বুক ও কলম বেছে নেন বা না নেন, এটা জানুন যে হাতের সরঞ্জাম মানে মস্তিষ্কের সরঞ্জাম। হাতে লেখা নোট মস্তিষ্কে ডাটা সংরক্ষণের শক্তিশালী অস্ত্র এবং তথ্য পুনরুদ্ধার বা স্মরণ করতে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। দ্বিতীয়ত নোটবুকে হাতে নোট করার সময় হাত শক্তিশালী এক্সটারনাল মেমরি স্টোরেজ তৈরি করে।

কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক অধ্যাপক হেটি রোয়েসিং তার একটি নিবন্ধে হাতে নোট-বই নিলে স্মৃতিশক্তি বাড়া এবং এর মাধ্যমে কীভাবে মানুষের মস্তিষ্ক উপকৃত হয় সে সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেন।

হাতে নোট নিলে শুধুই লাভ এবং এটি প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

অধ্যাপক হেটি তার নিবন্ধে বলেন, আমরা ডিজিটাল যুগে বাস করছি যেখানে আমাদের নিত্যদিনের কাজের সঙ্গে ডিজিটাল কমিউনিকেশন জড়িত। কিবোর্ডিং বা স্বয়ংক্রিয় কিবোর্ডিং একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। ডিজিটাল যোগাযোগের জন্য এসব  সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলো তাদের তাদের স্থানে বিকশিত হতে থাকবে। কিন্তু কাগজ, পেন্সিল বা কলমের মতো কিবোর্ডিং মস্তিষ্কে কোন স্পর্শকাতর প্রতিক্রিয়া সরবরাহ করে না। এখানে হাত-মস্তিষ্ক নিউরোসারকুইট্রি (যেকোন নিউরাল কার্যক্রম পরিচালনার মেকানিজম) সৃষ্টির মূল চাবিকাঠি।

কম্পিউটারের কিবোর্ডে লিখতেও হাতের ব্যবহার আছে কিন্তু সে ব্যবহারটা নির্দিষ্ট কিছু বোতাম টেপা। এটি কাগজ-কলমে হাতের লেখার মতো মস্তিষ্কে ছাপ ফেলতে পারে না।

আপনার কাছে ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার দ্রুত ও বেশি কার্যকর মনে হতে পারে। তবে কাগজের নোটবুক এবং কলমকে বেছে নেওয়ার ভালো ও উপযুক্ত কারণ রয়েছে।

গবেষকরা দেখেছেন কিবোর্ডিং এর সাহায্যে নোট নেওয়াটা হুবহু বা অক্ষরে অক্ষরে নোট নেওয়ার সঙ্গে সম্পৃক্ত, এটি তথ্য প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই এটিকে ‘নন-জেনারেটিভ’ নোট গ্রহণও বলে।

বিশেষজ্ঞরা বলছেন, হাতে নোট নিলে এটি বিভিন্নভাবে মস্তিষ্ককে সম্পৃক্ত করে, এটি বিভিন্নভাবে বিষয়বস্তুর সঙ্গে মস্তিষ্কের মিথস্ক্রিয়া তৈরি করে এবং সার্বিকভাবে জ্ঞানের বা বোঝার গভীরতা বাড়ায়।

নোট গ্রহণটা জ্ঞানের দাবি। হাটে নোট গ্রহণ শেখার বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি আছে। নোট গ্রহণ শেখার জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে শিক্ষা বিষয়ক অধ্যাপক ওয়ালটার পাউকের কর্নেল স্টাইল একটি।

ভালো নোট নেওয়াটা নির্ভর করে হাতের দক্ষতা বা ফ্লুয়েন্সির ওপর। হাতের ফ্লুয়েন্সি বলতে স্পষ্টতা এবং গতি দুটোকে এক সঙ্গে বোঝায়। হাতের ফ্লুয়েন্সি আসে বাল্য জীবনে স্কুলে চর্চা এবং নির্দেশনার ওপর। ভালো নোট গ্রহণ শেখার শুরুটা গ্রেড-২ থেকে হতে পারে। নকশা এবং ছবি আঁকাও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী।

আজকাল অনেকেই ক্লাসরুম থেকে শুরু করে বিভিন্ন পেশাগত কাজে গুরুত্বপূর্ণ তথ্য নোট করতে কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করছেন। কিন্তু আপনার ব্রেইন উপকৃত হবে কাগজ-কলমে নোট নেওয়ার পুরনো পদ্ধতিতে হাতে নোট নিলে স্মৃতিশক্তি ও জ্ঞানের গভীরতা বাড়ে।


এ ক্যটাগরির আরো খবর..