× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে কাজু বাদাম

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বিভিন্ন ধরণের সুস্বাদু ও মিষ্টি জাতীয় খাবার তৈরিতে বাদামের ব্যাপক ব্যবহার রয়েছে। শুকনো বাদামের চেয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাদাম খেলে স্বাস্থ্যগত উপকারিতা বেশি পাওয়া যায়।

বাদামের ইতিহাস ১৯ হাজার বছর আগের। প্রথমদিকে, ইরান, আফগানিস্তান ও তুর্কিতে বাদামের চাষ শুরু হয়। পরে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপ ও চায়নাতে এর বিস্তার লাভ করে। বাদামের স্বাস্থ্যগত উপকারিতা নিয়েই আজকের আয়োজন।

মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে: কাজু বাদাম মস্তিষ্কের জন্য একটি ভাল খাবার। কাজু বাদামের ভিটামিন-ই আপনার মস্তিষ্কের কার্যক্রম সঠিক রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুব সাহায্য করে। এছাড়া বাদামের জিঙ্ক উপাদান ও মিনারেল মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

কোলোস্টেরল কমাতে: প্রতিদিন বাদাম খেলে শরীরের বাড়তি ও ক্ষতিকর কোলোস্টেরল কমিয়ে ফেলা যায়। এটি আমাদের শরীরের জন্য উপকারী কোলোস্টেরল এইচডিএল বাড়িয়ে তোলে এবং ক্ষতিকর কোলোস্টেরল এলডিএল নিয়ন্ত্রণে রাখে। আর এ কারণেই শরীর ফিট রাখতে প্রতিদিন সামান্য পরিমাণ হলেও কাজু বাদাম খাওয়া উচিত।

ক্যান্সার প্রতিরোধে: কাজু বাদাম শরীরের অস্বাভাবিক টিস্যু জন্মাতে রোধ করে যা টিউমার হতে রক্ষা করে। এছাড়াও এতে রয়েছে প্রোয়ানথোসায়ানিডিনস এবং ফ্লেভনয়েড যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে: কাজু বাদাম আমাদের দেহে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। কাজু বাদামের উপকারি ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ শরীরের শর্করার ভারসাম্য রক্ষা করে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন খাবার খাওয়ার আগে ৩০ গ্রাম পরিমাণ কাজু বাদাম খাওয়া উচিত।

ওজন কমাতে: অতিরিক্ত ওজন থাকলে প্রতিদিন ৩০ গ্রাম বাদাম খেতে পারেন। কাজু বাদামের আঁশ এবং প্রোটিন শরীরের বাড়তি ওজন ঝরিয়ে দেবে।

শক্তিশালী হাড় গঠনে: কাজু বাদামের ক্যালসিয়াম ও ফসফরাস আপনার শরীরের হাড়কে মজবুত করবে। এছাড়া বাদাম তেলের মালিশ আপনার বাচ্চার দেহের হাড় মজবুত করতে অগ্রণী ভূমিকা রাখে।

দাঁতের সুরক্ষায়: কাজু বাদাম দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ফলে দাঁতের সংক্রমণ হতে রক্ষা করে।

চুলের বৃদ্ধিতে: বাদাম মেলালিনের পরিমাণ বৃদ্ধি করে যা চুল এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে থাকে।

ক্লান্তি দূর: কাজু বাদামের ম্যাগনেসিয়াম ক্লান্তি এবং দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। এছাড়াও রক্তচাপ, মাইগ্রেন এবং ওজন ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..