× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মস্তিষ্কের কতটুকু ব্যবহার করি আমরা?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে সেইসব ভুল ধারণার কিছু কিছু এখনো চালু আছে আজকের এই কম্পিউটার যুগেও। সমাজের অনেক জ্ঞানী লোকদের মুখেও মাঝেমধ্যে উচ্চারিত হতে শোনা যায় সেইসব ভ্রান্ত তত্ত্ব এবং যুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা অবৈজ্ঞানিক তথ্যগুলো। যেমন, অনেক শিক্ষিত লোককেই বলতে শোনা যায়, আমরা মস্তিষ্কের শতকরা ১০ভাগ ব্যবহার করছি। ইউরি গেলার নামের এক ম্যাজিসিয়ান দ্রুত এই ধারণাটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার এই ব্যাখ্যার ভিন্ন একটি কারণ ছিল। জাদুর মাধ্যমে নানা ধরনের অবিশ্বাস্য কাজ তিনি করে দেখাতেন। তিনি চাইতেন, লোকজন যাতে তার সেই কাজগুলো প্রকৃতই বাস্তব বলে মেনে নেয় এবং এটিকে তার বিশেষ একটি অর্জিত ক্ষমতা বলে মনে করে। তার এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়ার জন্য তিনি যে তত্ত্বটি উপস্থাপন করেন সেটি হলো- প্রতিটি মানুষ তার মস্তিষ্কের মাত্র শতকরা ১০ভাগ ব্যবহার করে। আর তিনি অন্যসব মানুষের চেয়ে মস্তিষ্ক বেশি ব্যবহার করতে জানেন বা পারেন। যে কারণে তিনি জাদু দেখাতে পারছেন। কিন্তু সত্য কথা হচ্ছে, শুধূ ইউরি গেলার কেন? যে কোনো ম্যাজিক শোতেই একজন দর্শক তার মস্তিষ্কের শত ভাগ ব্যবহার করে থাকে।

মস্তিষ্কের ব্যাপারে ১০ শতাংশ অঙ্কের এই তত্ত্বটির উৎপত্তি ১৯৩০ সালের দিকে। মানুষকে আত্মনির্ভর করার প্রয়াসে প্রকাশিত একটি প্যাম্ফলেট-এর বিক্রি বাড়ানোর জন্য আমেরিকায় একজন বিজ্ঞাপন রচয়িতা লিখেছিলেন : বিজ্ঞানীরা বলেছেন আপনি মস্তিষ্কের মাত্র ১০ ভাগ কাজে লাগাচ্ছেন, বাকি শক্তিকে কাজে লাগানোর জন্য নিজেকে জাগিয়ে তুলুন।

১৯ শতকে প্রকৃতপক্ষেই বিজ্ঞানীরা মনে করতেন, মস্তিষ্কের কিছু কিছু অংশের তেমন কোনো সুনির্দিষ্ট কাজ নেই। তারা মস্তিষ্কের কর্মহীন অঞ্চলকে নীরব কর্টেক্স  বা মস্তিকের নীরব অংশ বলে অভিহিত করেছিলেন। কারণ নীরব অংশ হিসেবে পরিচিত মস্তিষ্কের সেই অংশটিতে ইলেকট্রোডের মাধ্যমে উদ্দীপনা বা স্টিমুলেশন পাঠানোর পরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নাড়াচাড়ার মতো কোনো রকম সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে দেখা গেল মস্তিষ্কের সেই নীরব অংশই আমাদের চিন্তা চেতনা এবং ভাষা নিয়ন্ত্রণ করছে এবং এ কারণেই আমরা মানুষ।

তবে মস্তিষ্ক সম্পর্কিত সেই ম্যাজিসিয়ানের বক্তব্য যে ১০ ভাগও সত্যি নয়, সে প্রমাণ দেয়ার জন্য সাধারণ বুদ্ধি প্রয়োগই যথেষ্ট, এমনকি এটি বোঝার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই। ধরা যাক, মস্তিষ্কের যে ৯০ ভাগ অংশ ব্যবহৃত হয় না সেই অংশটিতে বুলেট বিদ্ধ হলো। মস্তিষ্কের অব্যবহৃত অংশে বুলেট বিদ্ধ হওয়ার ফলে লোকটির কিছু হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে কি তা হয়? বৈজ্ঞানিকভাবে এ কথা প্রমাণিত যে, শরীরের কোনো অঙ্গ দীর্ঘ সময় অব্যবহৃত থাকলে তা ক্রমশ অকার্যকর হয়ে পড়ে। তাহলে মস্তিষ্কের অব্যবহৃত ৯০ ভাগ অংশ ক্রমশ অকার্যকর হয়ে পড়ার কথা। অথচ অকার্যকর অঞ্চল বলে পরিচিত সেই অংশের অসুস্থতার একটি নাম হচ্ছে অ্যালজিমার্স ডিজিজ। এ রোগে রোগী স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এ কথা প্রমাণ করা খুবই সহজ যে, মস্তিষ্কের পুরোটাই একসঙ্গে কার্যকর থাকে। একজন সুস্থ লোকের সিটি স্ক্যানের রিপোর্টে পুরো মস্তিষ্ককেই সক্রিয় বলে দেখানো হয়, রিপোর্টের কোথাও দেখানো হয় না যে, মস্তিষ্কের ৯০ ভাগই অকার্যকর বা অব্যবহৃত হয়ে পরিত্যাক্ত বা প্যাকটজাত অবস্থায় রয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..