× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মসজিদের কমিটি থেকে সভাপতির নাম বাদ যাওয়ায় মহিলাসহ ৩জনকে পিটিয়ে জখম

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার ভিলেজ পাইকগাছায় জামাইপাড়ার পাঞ্জেগানা মসজিদের কমিটি থেকে সভাপতির নাম বাদ যাওয়ায় ৩জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, ২ বছর পূর্বে উপজেলার ভিলেজ পাইকগাছায় জামাই পাড়া নামকস্থানে পাঞ্জেগানা মসজিদ স্থাপন করা হয়। গঠিত হয় মসজিদ পরিচালনা কমিটি। কমিটির মধ্য বিরোধ দেখা দেয়ায় দীর্ঘ ৬ মাস মসজিদটি তালাবদ্ধ থাকে। পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় মুসল্লীরা বসাবসি করে সমঝোতার ভিত্তিতে মসজিদের তালা খুলে যথারীতি ইবাদাত বন্দিগী শুরু করে।

নবগঠিত কমিটি থেকে সোলাদানা ইউপির ২নং ওয়ার্ড সদস্য আবুল কাশেমের নাম বাদ দেয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি মাসুম পারভেজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারতে উদ্যত হয়। বিষয়টি মাসুম পারভেজের পিতা-মাতা জানতে গেলে ইউপি সদস্য ও তার সাথে থাকা লোকজন মফিজুল ইসলাম, স্ত্রী নাজমা বেগম ও ছেলে মাসুম পারভেজকে এলোপাতাড়ী মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মফিজুল বাদী হয়ে শনিবার পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেছে।

ওসি এমদাদুল হক শেখ অভিযোগের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবেড়।


এ ক্যটাগরির আরো খবর..