ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র মানববন্ধন
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুড়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁওয়ের আয়োজনে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিএডিসি শীবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কন্টাক গ্রোয়ার্স কলেজপাড়া ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক ( টিসি) উৎপল কুমার সাহা,উপ- পরিচালক  ফারুখ হোসেন ,  উপ-পরিচালক মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি কলেজপাড়া শাহানা পারভিন, বিএডিসি মাদারগঞ্জ এর উপ-সহকারিপরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।