সালথায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নতুন কমিটি: সভাপতি কাইয়ূম, সম্পাদক কামরুল

সালথায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নতুন কমিটি: সভাপতি কাইয়ূম, সম্পাদক কামরুল
ফরিদপুরের সালথায় বাংলাদেশ  বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নীতিমালার আলোকে মোঃ কাইয়ূম মিয়াকে সভাপতি ও মোঃ কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি এস এম হাফিজুল ইসলাম (শেখ সুমন) ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান প্লাবন এর স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটির তালিকা সালথা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তর করেন ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ কাইয়ূম মিয়া বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে যাবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।