× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুর প্রতিনিধি(অ আ আবীর আকাশ)

মশলার বাজারে সিন্ডিকেট অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
মশলার বাজারে সিন্ডিকেট

পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষে লক্ষ্মীপুরে মশলা বাজারে আগুন। ক্রেতা বিক্রেতা উভয়ে এ নিয়ে তর্ক বিতর্ক চলছে। প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা মসলার দাম বাড়িয়ে দিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির তালিকায় দিন দিন যোগ হতে শুরু করেছে একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্য। এবার যোগ হলো মশলা। বিভিন্ন ধরনের মশলায় এরই মধ্যে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। পর্যাপ্ত মজুদ আছে, তবুও বাড়ছে দাম। ব্যবসায়ীদের দাবি, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে শতভাগ আমদানি নির্ভর এই পণ্যটির দাম বাড়ছে।
খাবার মুখরোচক করতে মসলার জুড়ি নেই। তবে তাতে ভোজনরসিকদের গুণতে হয় চড়া দাম। আমদানি নির্ভর হওয়ার কারণে প্রায় সব ধরনের মসলার দামই এখন ঊর্ধ্বমুখী। চাল, ডাল, ভোজ্যতেলের চড়ামূল্যের বাজারে মশলা জাতীয় পণ্যের দাম বৃদ্ধি বিপাকে ফেলেছে ক্রেতাদের।
মশলার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরার। প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা। ভালো মানের ১০০ গ্রাম এলাচের জন্য গুণতে হবে ১৭০ টাকা। দাম বৃদ্ধির তালিকায় আছে লবঙ্গ, দারুচিনি, কিসমিস, আলুবোখরাসহ প্রায় সব ধরনের গরম মশলা। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, আন্তর্জাতিক মসলার বাজারে অস্থিরতা এবং বাড়তি জাহাজ ভাড়াকে এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
এদিকে চড়া দাম থেকে খানিকটা কমেছে চায়না রসুনের দাম। কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর দেশি রসুন মিলছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে।
নতুন করে দাম বাড়েনি পেঁয়াজ ও আদার। প্রতি কেজি দেশি পেঁয়াজ মিলছে ৪৫ টাকায়। আর আদার জন্য গুণতে হবে ৮০ থেকে ৯০ টাকা।
জেলা শহরসহ দালাল বাজার রাখালিয়া রায়পুর মান্দারীসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যাচ্ছে মসলা বিক্রীর সময় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত হারে টাকা গ্রহণের চিত্র। এই নিয়ে অনেক জায়গায় ক্রেতা বিক্রেতা উভয়ের বাকবিতণ্ডা হতেও দেখা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..