× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

মমতাকে এসে মামলা করতে বলুন- “আধার” নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

ওয়েবডেস্কঃ- সমস্ত সরকারি প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রের সির্দ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা মামলায় আজ রায়কে তীব্র ভর্ৎসনা করলো দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যকে সর্বোচ্চ আদালতের প্রশ্ন- ” গণতান্ত্রিক দেশের ফেডেরাল কাঠামোতে কিভাবে কেন্দ্রের পাস করা আইনের বিরুদ্ধে একটা রাজ্য মামলা করতে পারে?”

এর জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কোর্টকে জানান -” এই মামলা রাজ্যের শ্রম দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে, কারণ সমস্ত প্সরকারি প্রকল্পের টাকা এদের মাধ্যমেই প্রাপকদের দেওয়া হয়।

প্রত্যুত্তরে সর্বোচ্চ আদালত জানায় যে তার জবাব আশাপ্রদ হলেও এই ধরনের বিষয়ের ক্ষেত্রে রাজ্য মামলা করতে পারেনা, কারণ দুজনার একই ফেডেরাল কাঠামোর মধ্যে পড়ে। কোর্ট আরও জানায় যে আধার কার্ড নিয়ে কিছু সমস্যা থাকলেও তার বিরুদ্ধে মামলা কোন ব্যক্তিকেই করতে হবে, রাজ্য সরকার এটা করতে পারে না।
“মমতা ব্যানার্জীকে মামলা দায়ের করতে বলুন, তখন আমরা তার শুনানি করবো”- কোর্ট তার মন্তব্যে জানায়।

অন্যদিকে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার যুক্ত করার বিরুদ্ধে কিছু ব্যক্তির দায়ের করা মামলায় কোর্ট কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে আগামী চার সপ্তার মধ্যে জবাব দিতে বলেছে।

আধার কার্ড নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাত সর্বজন বিদীত, তবে আজকে কোর্টের এই মন্তব্যের পর রাজ্যের যে মুখ পুড়লো সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে নির্দেশ মত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে কোর্টে মামলা করেন কিনা সেটাই এখন দেখার।


এ ক্যটাগরির আরো খবর..