মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ মেহেরপুরে

মেহের আমজাদ,মেহেরপুর: মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পঞ্চম পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মেহেরপুর জেলা শাখার এপিডি চৈতি মহালদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হ্যাপি সাহা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।