বীর মুক্তিযোদ্ধা, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন’ (বিপিএসসি)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি।
এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, “সততা, কর্মদক্ষতা, নিরপেক্ষতা ও চারিত্রিক দৃঢ়তার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসারদের কাছে তিনি একজন পথিকৃৎ। তাঁর কর্তব্যনিষ্ঠ্য জনসেবা জাতি দীর্ঘকাল স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




