বান্দরবানে মাস্ক বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবানে মাস্ক বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে আরো বেশি সচেতন হতে হবে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে গুরুত্ব দিতে হবে, ব্যক্তিগত সতর্কতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।

         মন্ত্রী আজ বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রেস ক্লাবের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বীর বাহাদুর বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারি। এ মহামারিকে মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রবৃদ্ধি-সহ অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

          পরে মন্ত্রী বান্দরবানে কর্মরত সাংবাদিক, জনসাধারণ ও পত্রিকার হকারদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় ১০ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়।

          অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, সিভিল সার্জন
ডা. অং সুই প্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।