চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত চারটি মন্ত্রিসভা বৈঠকে ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়েছে ২০টি। আটটি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সময়ে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন। বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) এ সময়ে সংসদে তিনটি আইন পাস হয়েছে। এসময়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নীতি বা কর্মকৌশল, চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়নি।