‘দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য। ’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৩১ আগস্ট বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নেওয়া অগ্রগামী সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে।’