× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে শাহীন চাকলাদারের পদত্যাগ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। রাতে বিষয়টি জানাজানি হয়েছে। এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, সোমবার সন্ধ্যার পর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তিনি বলেন, আবেদনপত্রটি মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, শাহীন ভাই ২০০৮ সালে দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, পাননি।

২০১৪ সালেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেই সময় নেত্রী (শেখ হাসিনা) মনোনয়ন না দিয়ে, বলেছিলেন তুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করো। তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

এবারও মনোনয়ন দাবি করেছিলেন, কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় দল মনোনয়ন দেয়নি।

শাহারুল ইসলামের দাবি, উপজেলা চেয়ারম্যান থাকায় দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহীন ভাই পদত্যাগ করেছেন। অন্য কোনও কারণ নেই।

এদিকে, যশোরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র আগেই দেয়া হয়েছে।

আজ বুধবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। শেষ মুর্হূতে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের এই ‘পদত্যাগের’ ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়েছে।

গুঞ্জন রয়েছে, দলীয় হাইকমাণ্ডের গ্রিনসিগন্যালে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন। শেষ মুর্হূতে যশোরের যেকোনো একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে। আওয়ামী লীগের রাজনীতে এটি সবচেয়ে বড় চমক। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহীন চাকলাদারের পদত্যাগের গুঞ্জন।

দলীয় মনোনয়ন পাচ্ছেন, এজন্য নাকি অন্য কারণে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটি পরিষ্কার নয়।

এ বিষয়ে জানতে শাহীন চাকলাদারের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে ব্যস্ত পাওয়া যায়। তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন, পদত্যাগের কোনও খবর আমার জানা নেই।


এ ক্যটাগরির আরো খবর..