× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মনিরামপুরে সরকারি চাল পাচারের নেপথ্যের কুশীলবরা অধরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
মনিরামপুরে সরকারি চাল পাচার

যশোর প্রতনিধি  : দেশজুড়ে ত্রান চুরির ভিড়ে হারিয়ে যেতে বসেছে চাঞ্চল্যকর যশোরের মনীরামপুরের ৫৫৫ বস্তা সরকারি চাল পাচারের ঘটনা। আড়াল হতে চলেছে জড়িত খাদ্য বিভাগের সংশ্লিষ্ঠ কর্মকর্তার সম্পৃক্ততা।জেলা খাদ্য বিভাগের কার্যকলাপে এমন তথ্য এলাকা বাসী ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ঘটনার বিবরনে প্রকাশ গত ৪ মার্চ,শনিবার মনীরামপুর এলএসডি  থেকে চাল পাচার হয়ে বিজয়রামপুর  ভাই ভাই রাইস মিলে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং মনীরামপুর থানার ওসি (তদন্ত) সহ   উক্ত মিল-চাতালে অভিযান চালায়। সেখানে একটি  ট্রাক নং (ঢা.মে.ট.-১৬-০০২৭) থেকে সরকারি গুদামের চাল খালাস অবস্থায় আটক করেন। চাতাল মালিক  আব্দুল্লাহ-আল-মামুন কে  জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান চাল তিনি মনীরামপুর এলএসডি থেকে নিয়ে এসেছেন। তিনি প্রকল্প চেয়ারম্যানদের নিকট থেকে কিনেছেন। তবে কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

ট্রাক ড্রাইভার মো: ফরিদ হাওলাদার কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অকপটে স্বীকার করেন যে, এই চাল তিনি খুলনার মহেশ্বরপাশা সিএসডি থেকে একজন  পরিবহন ঠিকাদার (ডিআরটিসি) এর মাল তিনি  মনীরামপুর এলএসডিতে  পরিবহন করেন। আরো  ট্রাক তার আগে গুদামে খালাস হচ্ছিল। করোনার কারনে দেশের এই অবস্থায় লেবার সংখ্যা কম থাকায় ট্রাক খালাসে সমস্যা হয়। তখন গুদামের একজন সাহেব তাকে পাশের একটি চাতালে  ট্রাকটি পরিবহন করতে বলেন। কিছু ভাড়া প্রদানের প্রস্তাব দেওয়া হয়। ড্রাইভারের সাথে থাকা ইনভয়েস গুদামে রেখে দেওয়া হয়।

মণিরামপুর গুদামের কর্মচারী নাজিম বলেন, বড় সাহেব একটু বাইরে গেছে সহি করলে ইনভয়েস নিয়ে যাবেন।  ট্রাকে ৫৫৫ বস্তায় ১৬.৫৭১ টন চাল মহেশ্বরপাশা গুদাম থেকে তিনি বোঝাই দিয়েছিলেন। বিভিন্ন ইলেট্রোনিক ও প্রিন্ট মিডিয়ায় ফলাও প্রচার হয়েছে। ৫মার্চ ইন্ডেপেন্ডেট টিভির লাইভে ওসিএলএসডি মনীরামপুর মনিরুজ্জামানের  সাক্ষাতকার প্রচারিত হয়।খাদ্য গুদাম কর্মকর্তা  বলেছেন চাল ,তার গুদাম থেকে গেছে এবং  প্রকল্প চেয়ারম্যানরা উপস্থিত থেকে ডেলিভারী নিয়েছেন। ওসিএলএসডির ভাষ্যমতে-ভীমকুমার (ডিও-৬.২৫০) আব্দুল লতিফ (ডিও-৬.২৫০),আব্দুল মান্নান (ডিও-২.৭৫০),বিকাশ রায়(ডিও-২.৫০০) এই ৪ জন  প্রকল্প চেয়ারম্যান উপস্থিত  থেকে চাল ডেলিভারী নিয়েছেন। কিন্তু ট্রাক ড্রাইভার এবং মিল মালিকের বক্তব্য ভিন্ন।

ওসিএলএসডি’র বক্তব্য সঠিক ধরে নেওয়া হলে ৪ টি ডিও’র পরিমান ১৭.৭৫০ মে/টন। কিন্তু ট্রাকে গেছে ১৬.৫৭১ মে/টন।  অবশিষ্ঠ ১.১৭৯ মে/টন চালের হিসাব কোথায় ? সূত্রমতে ডিও উত্তোলনের মেয়াদ ৩০মার্চ /২০ পর্যন্ত ছিল। এই ৪ টি ডিও সহ অন্যন্য ডিও,র খাদ্যশস্য ২৮/০৩/২০ তারিখে সরবরাহ করা হয়েছে।  প্রকল্পের খাদ্য ডেলিভারী না হয়ে থাকলে ৩০মার্চ /২০ পর্যন্ত অপেক্ষা না করে  ২৮ মার্চ ডেলিভারী  দেখানোর কারন কি হতে পারে।

প্রকৃতপক্ষে আগেই ডেলিভারী হয়েছে, ঐ দিন কোন প্রকল্প চেয়ারম্যান খাদ্য গুদামে উপস্থিত ছিলেন না। তা’ছাড়া ওসিএলএসডি মনিরামপুর যে কোন খাতের খাদ্যশস্য নির্ধারিত সময়ের পরে সরবরাহ করার ক্ষেত্রে ডিও হোল্ডারের আবেদনক্রমে যা যথাযথ কতৃপক্ষের  অনুমোদন সাপেক্ষে ডিও পরিমান খাদ্যশস্য খামাল থেকে আলাদা করে রাখার নিয়ম মানেননি।বিলম্বে সরবরাহের কারনও তিনি দিতে পারে নি। এতে প্রতিয়মান হয়, অতিরিক্ত চাল সমন্নয় করার জন্য  রেকর্ড বহির্ভূত বক্তব্য দিয়েছেন।

এদিকে চাল পাচারের ঘটনায় ব্যপক তোলপাড়ের মধ্যে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত হোসেন  মনীরামপুর খাদ্য গুদাম ভিজিট করেন। তিনি ওসিএলএসডি  মনিরুজ্জামানের  সাথে দীর্ঘ সময় নিয়ে একান্তে কথা বলেছেন। কিন্তু তিনি গুদামের মজুদ পরীক্ষা করেন নাই। এমন কি গুদামে পুরাতন চাল থাকা সত্বেও  নিয়ম ভেঙ্গে সদ্য আগত চাল সরাসরি ডেলিভারী  দেওয়ার কারন জিজ্ঞাসা পর্যন্ত করেন নাই।

জেলা খাদ্য নিয়ন্ত্রক  যশোর  উর্ধতন কতৃপক্ষের নির্দেশে  ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তবে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কমিটি গঠনে জুনিয়র এবং বিভাগীয় মামলার মুখোমুখি হওয়া বিতর্কিত কর্মকর্তাদের বেছে নিয়েছেন তিনি। কমিটি মনীরামপুর এলএসডিতে উপস্থিত হয়ে গঠনমুলক তদন্ত না করেই ভূরিভোজে আপ্যায়িত হয়ে ফিরে আসেন। পরবর্তীতে ওসিএলএসডি  তার স্টাফদের দিয়ে মনগড়া  বক্তব্য লিখে স্বাক্ষর করিয়ে নিজেই জেলা খাদ্য নিয়ন্ত্রক  লিয়াকত হোসেনের নিকট জমা দেন।এছাড়া তিনি নিজের একটা বক্তব্য জমা দেন।

যশোরের ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত হোসেন শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  তদন্ত কমিটির আহবায়ক ইন্দ্রজিত সাহাকে  এবং কমিটির অপর দুই সদস্য কেশবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেগম লায়লা আফরোজ ও চৌগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটনকে ডেকে তার বক্তব্যের আলোকে রিপোর্ট প্রদানের জন্য বলেন।

তথ্যমতে ওসিএলএসডি তার মুসাবিদা করা নিজের এবং দারোয়ান,লেবারদের বক্তব্যে আগত চাল ট্রাকসহ প্রেরনের কথা চেপে গেছেন এমনকি গুদাম থেকে উক্ত দিনে ডেলিভারীর বিষয়টিও। জনশ্রুতি আছে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক সরকারি চাল পাচারের ঘটনা শুরু থেকেই ধামাচাপার আপ্রান চেষ্টা করছেন। তিনি  সরকারি সম্পদ রক্ষায় আন্তরিক হলে ডিপার্টমেন্ট তথা সরকারের ভাবমুর্তি উজ্জল হতো।

মাননীয় প্রধান মন্ত্রী  চাল চোরদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির নির্দেশ খাদ্য বিভাগে পালন করা হচ্ছে না।  আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা  জেলা খাদ্য নিয়ন্ত্রক,যশোর এর তদন্ত প্রতিবেদন এবং মতামত যথাযথ পরিলক্ষিত না হওয়ায় পুনরায় একটি কমিটি গঠন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মনিরামপুর খাদ্য গুদামে সরকারি  ত্রান ও হতদরিদ্রদের খাদ্যশস্য বেচাকেনার সুযোগ করে দিয়ে সরকারের মহতী উদ্দোগ ম্লান করে দিচ্ছে। এতে গুদাম কতৃপক্ষ দেশের ক্ষতি করে নিজেরা লাভবান হচ্ছে। নিয়মিত ডিসিফুড না থাকায় সরকারি গুদামে প্রকাশ্য হাটবাজারের ন্যয় দরকষাকষি করে সরকারি সাহায্যের খাদ্য বিক্রি  করার ঘটনা ঘটছে। যেন দেখার কেহ নাই।

এ ব্যপারে জানতে চাইলে তদন্ত কমিটির আহবায়ক ও শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ডিসি ফুডের নির্দেশক্রমে তিনি তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। অভিযোগের ব্যপারে জানতে জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..