× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মধ্যপ্রদেশের চিত্রকূটে দুই স্কুল ছাত্রির পচাগলা দেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

অপহৃত দুই স্কুল পড়ুয়ার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রদেশের চিত্রকূট।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১২ ফেব্রুয়ারি ওই দুই স্কুল পড়ুয়াকে অপহরণ করা হয়েছিল। গত শনিবার উত্তরপ্রদেশের যমুনা নদী থেকে তাদের হাত বাঁধা পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তার পরই উত্তপ্ত হয়ে ওঠে চিত্রকূট। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কয়েকটি জায়গায় উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে বলে খবর। কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করতে হয়েছে পুলিশকে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু তাও উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।

যে এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছিল, সেখানে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনেক আগেই পুলিশের হাতে এসেছে। তাতে স্পষ্ট দেখা গিয়েছে, কালো কাপড়ে মুখ বাঁধা কয়েকজন ওই দুই স্কুল পড়ুয়াকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। পরিবারের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েও ফোন এসেছিল। কিন্তু শেষমেশ তা না নিয়ে অপহৃতদের খুন করা হয়েছে। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। নিছক দ্রুত অর্থ উপার্জনের জন্য তারা অপহরণ করেছিল বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..