মধুখালী প্রতিনিধি : মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামে মধ্যপাড়া ১৯/১২/২০১৫ ইং তারিখ রোজ শনিবার নদীর কূলে এক ঐতিহাসিক বার্ষিক এক দিনের মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় কামারখালী ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান তার দলবল সহ মোটর সাইকেল যোগে মেলা দেখতে যায়। মেলা দেখার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি চরপুখুরিয়া মোঃ ছাত্তার মোল্যার বাড়ীতে অন্যান্য মোটর সাইকেলে সাথে রেখে দেন।
মেলা থেকে বাড়ী ফিরে আসার সময় ছাত্তার মোল্যার বাড়ীতে মোটর সাইকেল আনতে গেলে দেখেন তার মোটরসাইকেল নাই। ঐ একই বাড়ী থেকে একই দিনে দুটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। চুরিকৃত মোটর সাইকেল একটি হল কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের আর একটি হল ভেল্লাকান্দী বর্তমান ছোট গোপালদী মোঃ লুৎফর রহমানের। চেয়ারম্যানের গাড়ী হিরো হুন্ডা ডিলাক্স ১০০ সিসি। কালার লাল।
যার ইঞ্জিন নং- HA-11-EDC9H00191। যার চেসিস নং- MBLERC9H001/1। রেজিষ্ট্রেশন নং- ফরিদপুর হ-১১-৯৮১৮। লুৎফর রহমানের গাড়ীর নাম বাজাজ প্লাটিনা। যার ইঞ্জিন নং- DZMBUG16409, যার চেসিস নং- MD2DDDZZZUWG96250। রেজিষ্ট্রেশন নং- হ-১১-৫৩৮৯। এ ব্যপারে ১৯/১২/২০১৫ ইং তারিখে রাতেই ও ২০/১২/২০১৫ ইং তারিখে মধুখালী ২টি ডায়েরী করা হয়েছে। এ রকম মোটর সাইকেল চুরির ঘটনা অহরহ ঘটে যাচ্ছে কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না।