× Banner
সর্বশেষ
ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ! পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলায় পালিত হলো আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
আনসার ও ভিডিপি সমাবেশ

“শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার সকল আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সদস্যর উপস্থিতিতে বুধবার উপজেলা মিলনায়তনে পালিত হলো উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, নাদিরা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

এ ছাড়া আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নিরব বিশ্বাস। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভী রহমান, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বুলবুল আহম্মেদ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ।

উক্ত অনুষ্টানে সভা শেষে বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে অফিসার নিরব বিশ্বাস, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেষ্ট ৫ জন আনসার ভিডিপি সদস্যকে বাইসাইকেল ও অন্যান্য সদস্যকে ছাতা এবং টর্চ লাইট প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..