× Banner
সর্বশেষ
সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেক্স

মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপনে যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশ পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
অমর একুশ পালন

মধুখালী প্রতিনিধিঃ দেশজুড়ে নানা কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণ করেছেন তারই ধারাবাহিকতায় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়।

তাদের কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে মোনাজাত ও আলোচনা সভা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ৯টায় এই আয়োজন করা হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারে।

এই শহীদ মিনারে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারখালী-আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট মুক্তিযোদ্ধাগন নিয়ে মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া ও কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস ফুলের ডালা দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট ও তার সংগঠনের নেতৃবৃন্দ।

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু সহ আরো অনেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এই শহীদ মিনারে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগনের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও বিভাগীয় পুরস্কার প্রাপ্ত শারমীম আখতার এবং সঞ্চালন করেন মধুখালী উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব। সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র স্কুলের সভাপতি রিক্তা পারভীন ও ইউ.পি সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র সহ স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ।

এ ছাড়া ওহি শিশু নিকেতন সহ মধুখালী উপজেলায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..