× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মধুখালীর মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাক ডাকাতির অভিযোগে আটক তিন, ট্রাকসহ রড উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০১৬

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা পুলিশ মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাক ডাকাতি ও ডাকাতির মালামাল রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাক ও রড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ট্রাক চালক বাচ্চু মোল্লা (২৫), হেলপার মো. শিমুল (২২) এবং গুদাম মালিক মনিরুল ইসলাম বিশ্বাস (২৮)।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, চট্রগ্রামের আবুল খায়ের ষ্টিল মিল থেকে ২০ টন রড নিয়ে ঝিনাইদহের আফতাব ট্রেডার্সের উদ্ধেশ্যে রওয়ানা হয় একটি ট্রাক (ঢাকা মেট্র চ ১৬-২৪০৮)। ২১ জুন রাতে ট্রাকটি রড সহ ডাকাতি হয় বলে দাবী করে চালক ও সহযোগী। এঘটনায় ২২ জুন রাতে বিসমিল্লাহ ট্রেডার্সের ম্যানেজার আব্দুর রব মাতুব্বর বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করে।

তিনি জানান, পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির নামে মালামাল আত্মসাতের কথা স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মাগুরার গাবতলা বাজারের মনিরুল ইসলামের গুদাম থেকে রড উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে কামারখালী পুরাতন ফেরিঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..