× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীর নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন, জাহিদুল হাসান টিপু চেয়ারম্যান নির্বাচিত

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
জাহিদুল হাসান টিপু চেয়ারম্যান

 ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার (৯মার্চ)। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন পদে নির্বাচন সম্পন্ন হলো। এতে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৫জন।

এর মধ্যে বেসরকারীভাবে সাবেক চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু মটর সাইকেল মার্কা প্রতীক নিয়ে ৫১৯১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাবিবুর রহমান হাবিব তিনি ৪৫০২ ভোট পেয়েছেন আর শেখ আতিকুর রহমান আতিক পেয়েছেন ঘোড়া প্রতিকে ২৫৮০ ভোট , কৃষিবিদ কামরুল হাসান সানি, আনারস ৪০৯ তানাজ্জুল ইসলাম শিল্পী মোল্যা, চশমা ভোট পেয়েছেন ৩১৬ শেখ আকতার টেবিল ভ্যান ৩৮ ভোট পেয়েছেন ।

৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭১০ ও নারী ভোটার ৮ হাজার ২৯৫ জন। ইউনিয়নটিতে মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ৫১টি। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৯টি কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১৫ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া নির্বাচনী মাঠে ১ প্লাটুন বিজিবি, মোবাইল টিম, পুলিশের স্টাইকিং ফোর্স ও র‌্যাবের টিম টহলে নিয়োজিত ছিল। নির্বাচনে ১৭ হাজার ৫ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৬ জন প্রাথী, ৩জন সংরক্ষিত মহিলা সদস্যের জন্য ১৪জন ও ৯জন সাধারন সদস্যে বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে মধুখালী উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..