× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

মধুখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/rapist-sagar.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষনের সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২, তারিখ ১৯-০৮-২০২১ইং)। মামলার ৩ ঘণ্টার মধ্যে একমাত্র আসামি  সাগরকে (২৩)  আটক করেছে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার (১৮ আগস্ট) মধুখালী পৌর সদরের পূর্ব গাড়াখোলা আশ্রয়ণ প্রকল্পে বাদীর ৫ বছরের কন্যাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে একই ঠিকানার শাকিলের ছেলে সাগর (২৩) নির্জন ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাতেই অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে ধর্ষক সাগরকে গ্রেফতার করেছি।  বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..